হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস আগামীকাল বৃহস্পতিবার শুরু। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধানমন্ত্রীর উপহার
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ঈদ উপহারের টাকা পেয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১৩৭৮ পরিচ্ছন্নতা কর্মচারী।
দিনাজপুরে সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ করা হয়েছে। রবিবার সকালে দিনাজপুর পৌরসভা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির আওতায় সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ১২টি ওয়ার্ডের ৪৩২ জন
শীত নিবারণে গোপালগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৩৬ হাজার ৯৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।জেলার ৫ উপজেলার ৪টি পৌরসভা এবং ৬৭টি ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আশ্রাফুল হক।
মুন্সিগঞ্জের গজারিয়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দেওয়া একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরটির বারান্দার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটে ঘটেনি।
কক্সবাজারের টেকনাফে প্রধানমন্ত্রীর উপহারের মুজিববর্ষের ঘর পেল আরও ৬৪ পরিবার।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও ২২ হাজার ১০১ পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর বুঝিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে হাসি ফুটবে কমপক্ষে ১ লাখ ১৫ হাজার মানুষের মুখে।
কুমিল্লার বরুড়া উপজেলার সুন্নিয়া কামিল (এম.এ) মাদ্রাসার ৬ শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার।
স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব দেওয়া হয়েছে।